মানবতা যখন প্রশ্ন করে
মানবতা যখন প্রশ্ন করে
মানবতা যখন প্রশ্ন করে
একজন বৃদ্ধ দাঁড়ায় হাসপাতালের বাইরে,
তার হাতে রিপোর্ট, কিন্তু টাকাটা নাইরে।
একটি শিশু হাঁটে নুড়ি কুড়িয়ে খায়,
এই কি সভ্যতা? এই কি মানবতার ছায়া?
একটি মেয়ে চায় নিরাপত্তার স্পর্শ,
সে পায় কেবল সন্দেহের কুৎসিত দর্শন।
মানবতা যদি দেখে—তবে কাঁদে,
পৃথিবীর বুকেও গর্জন রক্ত ঝাঁকে।
মানবতা প্রশ্ন তোলে রাষ্ট্রের মুখে,
“তুমি কি কেবল শক্তি, নাকি মানবের মুখে?”
একটু ন্যায়, একটু স্নেহ—চাই,
এইটুকু দিলেই মানবতা পায় ঠাঁই।
তুমি যদি করো চোখ খুলে সত্যে,
মানবতা তখন ফিরে আসে শক্তিতে।
