ভাষাহীন প্রার্থনা

ভাষাহীন প্রার্থনা

ভাষাহীন প্রার্থনা

ভাষাহীন প্রার্থনা

প্রার্থনা মানে ভাষা নয়, হৃদয়ের ধ্বনি, 

নীরবতার মধ্যেও বাজে আকাশছোঁয়া বাণী। 

হাত তুললেই সাড়া মেলে না সবসময়, 

কিন্তু হৃদয়ে যদি আলো থাকেজয় হয়।

 

সে নাম যেকোনো হোক, পথে যাই যেদিকে, 

তোমার খোঁজে ফিরি, অশ্রু নিয়ে জপে। 

মন্দির, মসজিদ, গির্জাসব পথ এক, 

যদি অন্তরে থাকে সত্যের রেখ।

 

ধর্ম নয় দেয়াল, ধর্ম সেতুবন্ধ, 

যেখানে প্রেম খোঁজে ঈশ্বরের গন্ধ। 

জানলা দিয়ে দেখে চাঁদসব শিশু সমান, 

তবু কেনো আলাদা আজ হৃদয়ের মান?

 

ভাষাহীন প্রার্থনায় থাকুক শুধু এই, 

মানুষ হোক আগে, তারপর ধর্মের বই।