ভালোবাসাই হোক ধর্ম
ভালোবাসাই হোক ধর্ম
ভালোবাসাই হোক ধর্ম
তুমি যাকে চেনো না, তাকেও ভালোবাসো,
এই যদি ধর্ম হয়, তবে সবারই হাসি ফোটে।
তুমি যাকে দেখো না, তার দুঃখ বোঝো,
এই যদি ইবাদত হয়, তবে যুদ্ধ নিঃশেষ।
তুমি নাম জানো না—কিন্তু পাশে দাঁড়াও,
এই যদি পূণ্য হয়, তবে স্বর্গ এই মাটিতে।
তুমি ধর্ম জানো, কিন্তু হৃদয় বোঝো না,
তবে কী লাভ সিজদা, যদি তাতে ভয় ভেসে?
ভালোবাসা হোক পূজা, হোক করুণা,
মানবতাই হোক প্রার্থনার মূল ধ্বনি।
তোমার হাতে শুধু থাক প্রেমের দান,
সৃষ্টিকর্তা তখন থাকবেন জীবনের টানে।
তুমি যদি প্রেম দাও নীরবে সবারে,
তাহলেই ধর্ম বাঁচে—মানুষের মাঝে।
