গাজায় শিশুর কান্না

গাজায় শিশুর কান্না

গাজায় শিশুর কান্না

গাজায় শিশুর কান্না

রক্তে ভিজে শিশুর শার্ট, বইখাতা কাঁদে,
স্কুলের মাঠে খেলে না আর, বুলেট ঝাঁকে।
বাবার দেহ মাটির নিচে, মুখে নেই গান,
মায়ের মুখে বিস্ময়, চোখে নীরব বয়ান।
আকাশ ভাঙে ড্রোনের শব্দ, ভয় চিরতরে,
মাটির নিচে স্বপ্ন ঘুমায়, শিশুদের ঘরে।
পাঁচ বছরের আয়ু পায় না, পায় বোমা,
এই কি মানবতা? এই কি ন্যায়-ধর্মের চমা?
গোটা বিশ্ব কেবল চুপ, সভ্যতার কষ্ট,
শিশুর চোখে প্রতিবাদ, সময়ের শপথ।
গোলাপ ফোটার আগেই ঝরে যায় প্রাণ,
শৈশব চুরি, তার পাশে দাঁড়ায় না জ্ঞান।
আমরা কবি, কলমধারী, চুপ কেন ভাই?
গাজায় যে শিশু মরছে, সেও যে আমিই।