যুদ্ধ
যুদ্ধ
যুদ্ধএকজন গুলি চালায়, অন্যজন মরে নিঃস্ব,যুদ্ধের আয়তনে ছোট হয়ে আসে একেকটি দেশ।বোমার শব্দে চাপা পড়ে নবজাতকের কান্না,প্রশ্ন করে শিশুটি: "এই কি তোমাদের শান্তি?"যুদ্ধ মানে মাটির নিচে গৃহহীন গর্ভবতী,আকাশ ভরে উঠে ধোঁয়ায়, উড়ে যায় জীবনস্মৃতি।জেনারেল হাসে স্ক্রিনে, ছড়িয়ে দেয় বারুদের ফুল,আর একজন মা খোঁজে তার পুত্রকে, চোখে বিষাদমূল।আলোচনার টেবিলে থাকে তেলের ভাগাভাগি,কিন্তু মৃত শিশুর কান্না রাখে না কোনো ফাইলে ভাগি।যুদ্ধ মানে প্রতিবাদী চোখে জ্বলন্ত জিজ্ঞাসা,এই রক্ত কি দেশের মানে, না নেতার ক্ষমতা পাষা?শান্তির নামে যদি জ্বলতে থাকে পল্লীপ্রান্তর,তবে সেই শান্তি আসলে এক ছলনাময় অন্ধকার।যুদ্ধ শেষে থাকে কেবল ধ্বংসের নীরব চিহ্ন,জয় কেউ পায় না—হেরে যায় কেবল মানুষ।
