প্রশ্ন
প্রশ্ন
প্রশ্নপ্রতিটি মৃত্যু কি শুধু সংখ্যা হয় কাগজে?প্রতিটি কান্না হারায় কি রাষ্ট্রের সাজে?তুমি জবাব দাও—তুমি কি শুনতে পাও?কে সেই মা, যে ছেলের ছবি বুকে নাও?প্রতিটি প্রশ্ন ঘুরে ফিরে যায় বাতাসে,কেউ শোনে না, কেউ ব্যস্ত ক্ষমতার আসনে।শিশুর মুখে ক্ষুধার প্রশ্ন—জবাব কই?শিক্ষা চেয়ে পায় গুলি, এ কেমন হয়?তুমি কি দেখো খবরের পেছনের ব্যথা?নাকি মুখ ফিরিয়ে রাখো—চোখে শুধু ব্যস্ততা?মানবতা জিজ্ঞেস করে প্রতিদিন,"কেন আমার জন্য কেউ দাঁড়ায় না চিন?"এই প্রশ্নগুলো মরে গেলে ইতিহাসও মরে,উত্তরের আগে হৃদয় জাগাও, চেতনার ঘরে।
