গাজা

গাজা

গাজা

গাজা

ছাদের নিচে কান্না জমে, শিশুর চোখে ভয়,
আকাশে ড্রোন ওড়ে যেন মৃত্যুরই পরিচয়।
পথঘাটে নেই আলো, কেবল ছায়া আর ধ্বংস,
গাজা মানে আজকাল জীবন মানেই লড়াই অসংখ্য।

রাতের আকাশে বোমা ফোটে জ্যোৎস্নার বদলে,
একটি শিশু চুপচাপ মায়ের লাশের কোল জলে।
খেলার মাঠে আজ পড়ে আছে রক্তের ছোপ,
কারা বলে এই সব শুধু রাজনৈতিক সোপ?

রুটি নেই, পানি নেই, বিদ্যুৎও নিঃশেষ,
তার মাঝেও দাঁড়িয়ে আছে সাহসেরই এক দেশ।
এক যুবক পাথর ছোড়ে, জানে গুলি আসবে,
তবু সে চায় মরতে, মাথা নত না রাখতে।

দেয়ালের ফাঁকে কুরআনের আয়াত ঝুলে,
নীরব দৃষ্টিতে হাফেজ ছোট ভাই তাকায় ভুলে।
বিশ্বের মানচিত্রে গাজা একটি বিন্দু,
কিন্তু সেই বিন্দুতেই লুকিয়ে আছে সিন্ধু।

কে বলবে এই ঘুমোতে থাকা মানবজাতি,
জেগে দেখেছে এই রক্তমাখা প্রতিবাদী পাটি?
গাজার বুক ফেটে বলে—"আমিও তো মানুষ,
তোমার শহরের মতোই আমারও আছে নিশ্বাস।"