একটি শিশুর চোখে পৃথিবী

একটি শিশুর চোখে পৃথিবী

একটি শিশুর চোখে পৃথিবী

একটি শিশুর চোখে পৃথিবী

সে চায় না ধর্ম, পতাকা, ভাষা, 

সে চায় মায়ের কোলে ঘুম ভাঙা আশ্বাস। 

সে চায় না খয়রাত, চাই না দয়া, 

সে চায় মাটির উপর একটুখানি ছায়া।

 

বড়দের চোখে আগুন দেখে ভয় পায়, 

তারা নাকি দেশ ভালোবাসেসে বুঝে না। 

সে চায় একটা বল, একটি খেলাঘর, 

যেখানে যুদ্ধ নয়, থাকবে রংধনু বর।

 

শিশুর চোখে সীমান্ত মানে দেয়াল, 

যা পেরোলে বন্ধুরা নেই আর কাল। 

তুমি যদি তার চোখে পৃথিবী দেখো, 

তবে তুমি বুঝবে, কেনো যুদ্ধ নরক।

 

পৃথিবী, ওর জন্য তুমি হোক কোমল, 

একটি শিশুর চোখে হোক তোমার অনল।