বিপ্লবের আগুন

বিপ্লবের আগুন

বিপ্লবের আগুন

বিপ্লবের আগুন 

 

আমি চিনি তোমাদের

তোমাদের মুখে নীতি, পকেটে কমিশন,

বুকে পতাকা, কিন্তু হাতে রক্তের দাগ।

তোমাদের উন্নয়ন মানে

লুটপাটের নতুন নকশা,

আর শোষণের নামান্তর!

তোমাদের রাজনীতি মানে

একদল বেঁচে খায় গরিবের ভোটে,

আরেকদল গরিবকে খায়

গুম, ক্রসফায়ার, কিংবা মিথ্যা কেসে!

কিন্তু আমি আর চুপ থাকবো না!

আমি স্কুলের খালি বেঞ্চে আঁকা স্বপ্ন,

যাকে উপড়ে ফেলেছে সিস্টেম!

আমি মায়ের কান্না,

যে সন্তান হারিয়েছে গার্মেন্টসে আগুনে!

তোমরা ক্ষমতা চাও আমি প্রশ্ন করি,

তোমরা উন্নয়ন চাও আমি হিসাব চাই,

তোমরা শহীদ মিনারে ফুল দাও

আমি খুঁজি শহীদের উত্তরাধিকার!

আমি কবি নই আমি সংক্রমণ!

আমি গান নয় আমি গর্জন!

আমি সাদা-কালো পাতায়,

রক্তের আগুনে লেখা এক বিদ্রোহের ঘোষণা!

আমি সেই আগুন,

যা নিভে গেলেও ছাইয়ে রেখেছে প্রতিবাদের রসদ!

আমি সেই অক্ষর,

যা মৃত্যুর পরেও বেঁচে থাকে বুকে, পোস্টারে, দেয়ালে!