উইঘুর মুসলিম নির্যাতন: নীরব শিবিরের ছায়া
উইঘুর মুসলিম নির্যাতন: নীরব শিবিরের ছায়া
উইঘুর মুসলিম নির্যাতন: নীরব শিবিরের ছায়া
শেকল
পড়ানো ঈমান আজ কাঁদে সিংজিয়াংয়ের রাতে,
শস্যের মত চাষ হয় মানুষ বন্দী ঘরের ভিতর।
দাড়ি রাখা মানে অপরাধ, নামাজ মানে শাস্তি,
মায়ের কোল খালি আজ, শূন্যতা তাঁর চিত্তে।
কুরআনের আয়াত পুড়ে, আত্মা পোড়ে পাঁজরে,
চোখের ভাষা বোঝে না কেউ, দেয়াল দেয় সাক্ষ্য জ্বরে।
শ্রেষ্ঠত্বের নামে, জাতিকে মুছে দেয় সভ্য মুখোশে,
উইঘুরের কান্না গুমরে মরে নিষিদ্ধ পোষাকে।
কে বলে আজ স্বাধীনতা? ভাষা নিঃশ্বাস পায় না,
ধর্মীয় পরিচয় মানেই যেন অপরাধের খাতা।
আকাশ দেখে শিশুটি বলে—"আল্লাহ কি নেই?"
সত্যের নামে চলছে মিথ্যার অবিরত প্রবাহ।
নীরব পৃথিবী দেখে শুধু চীনা সেলাই কাজ,
বিবেকগুলো বেচে দেয় উন্নয়নের সাজ।
শিবির নয়, ওটা কবর— জীবিতদের প্রলেপ,
স্মৃতি থেকে মুছে দিচ্ছে তারা ধর্ম ও সত্ত্বার রূপ।
কোথায় জাতিসংঘ? কোথায় মানবাধিকার?
উত্তরে আসে বাজার আর অস্ত্রের বাণিজ্যবার্তা।
উইঘুর, তুমি এক দুঃখনামা, ইমানের পরাকাষ্ঠা,
তোমার যন্ত্রণায় জাগুক হৃদয়, জাগুক বৈশ্বিক আশ্বাস।