ধর্ম যখন নদী হয়ে নামে
ধর্ম যখন নদী হয়ে নামে
ধর্ম যখন নদী হয়ে নামে
ধর্ম যখন নদী হয়ে নামে হৃদয়ে,
তখন তা ভাসায় দুঃখ, ভাঙে হিংস্র বোধে।
তখন সে গান হয়ে বাজে শিশুর মুখে,
তখন সে হাসি হয়ে ফুটে বৃদ্ধের চোখে।
ধর্ম তখন হয় ছায়া, গ্রীষ্ম দুপুরে,
যখন সে আগুন নয়, হয় বর্ষার নূরে।
তখন সে ভাষাহীন, তবু বোঝা যায়,
ভালোবাসা দিয়েই সৃষ্টিকর্তা চেনা যায়।
ধর্ম যদি দেয়াল হয়, তবে সে বন্দী,
ধর্ম যদি সেতু হয়, তবে সে চিরজয়ী।
যেখানে প্রেম নেই, সেখানে ধর্মও শূন্য,
যেখানে করুণা, সেখানেই পূণ্য।
ধর্মকে রেখো হৃদয়ের নদী করে,
না যে সে শুকায়, না বয়ে যায় মরে।
